রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ফেসবুক আইডি হ্যাকড

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২, ২০২৫, ০৮:০২ পিএম

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ফেসবুক আইডি হ্যাকড

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভেরিফায়েড ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। ফলে কোনো ধরনের তথ্যে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেছেন তার এপিএস সাগর হোসেন।

আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে নিজের আইডি থেকে এক পোস্টে এ তথ্য জানান এপিএস সাগর হোসেন।

পোস্টে তিনি লেখেন, ‘আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। সকলের অবগতির জন্য বিষয়টি জানানো হল।’

এর আগে হ্যাকড হওয়া ওই আইডি থেকে ‘#Resignation’ লিখে পোস্ট দেওয়া হয়। তার ফেসবুকটি অনলি ফ্রেন্ড থাকায় শুধু বন্ধুরা বিষয়টি দেখতে পেয়েছিলেন।