রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে লিভ টু আপিলের আদেশ আগামীকাল

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৩, ২০২৫, ১২:১২ পিএম

অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে লিভ টু আপিলের আদেশ আগামীকাল

অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা লিভ টু আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামীকাল (বৃহস্পতিবার) আদেশ দেবেন আপিল বিভাগ।

আজ বুধবার (৩ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সমন্বয়ে গঠিত ৭ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি শেষে এ দিন ধার্য করেন।শুনানিতে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মন্তব্য করেন, ‘ভ্রান্ত ধারণার ওপর ভিত্তি করে অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়েছে।’

বিপক্ষে যুক্তি: শুনানিতে আইনজীবীরা বলেন, গণঅভ্যুত্থানের পর গঠন হওয়া সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।

যে সরকার শপথ নেওয়ার পর সুপ্রিম কোর্ট পুনঃগঠন করেছে, সেই আদালতে গিয়েই সেই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা স্ববিরোধী।রিটকারী আইনজীবীর যুক্তি: রিটকারী আইনজীবীর মূল যুক্তি হচ্ছে, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিরা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন। ফলে তারা সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সরকার গঠনের বিষয়ে রাষ্ট্রপতির রেফারেন্সের মতামত দেওয়ার সুযোগ পাননি।

এতে বর্তমান সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া অবৈধ হয়েছে।উল্লেখ্য, গত বছর ডিসেম্বরে সিনিয়র আইনজীবী মহসিন রশিদ রিটটি দায়ের করেন। হাইকোর্ট তার যুক্তি আমলে না নিয়ে রিটটি খারিজ করে দিয়েছিলেন।