ডিসেম্বর ৭, ২০২৫, ০৪:৩৬ পিএম
আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধের প্রস্তুতি ও উন্নয়নমূলক কাজের জন্য সাময়িকভাবে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।
শনিবার (৬ ডিসেম্বর) জাতীয় স্মৃতিসৌধের ফটকে এ সংক্রান্ত একটি নোটিশ টানানো হয়। এই নোটিশ অনুযায়ী, আগামী ৯ দিন দর্শনার্থীরা স্মৃতিসৌধে প্রবেশ করতে পারবেন না।
নোটিশে বলা হয়েছে, ৬ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রীয় অনুষ্ঠানের প্রস্তুতি ও উন্নয়নমূলক কাজের জন্য জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ সাময়িকভাবে সকল দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হবে।
কর্তৃপক্ষ এই সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশের পাশাপাশি দর্শনার্থীদের সহযোগিতা কামনা করেছে। প্রতি বছর বিজয় দিবসে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিদেশি অতিথিসহ সর্বস্তরের মানুষ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এই অনুষ্ঠানের প্রস্তুতি নিশ্চিত করার জন্যই এই সাময়িক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন