ডিসেম্বর ১০, ২০২৫, ০৭:৫৮ পিএম
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে বুধবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। এর আগে গত ৩ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে একই হাসপাতালে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার পর স্বরাষ্ট্র উপদেষ্টার এই সাক্ষাৎ রাজনৈতিক ও মানবিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
গত ২৩ নভেম্বর থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা বেশ জটিল হওয়ায় চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডে লন্ডন ও চীন থেকে আসা চিকিৎসক দল যুক্ত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে।
বিশেষ করে লন্ডনে নেওয়ার জন্য তার পরিবারের পক্ষ থেকে দাবি থাকলেও, শারীরিক অবস্থার নাজুকতা বিবেচনায় মেডিক্যাল বোর্ড এখনো এ বিষয়ে চূড়ান্ত মত দেয়নি। তার চিকিৎসা নিবিড় পর্যবেক্ষণে চলছে। এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্র উপদেষ্টার এই সফর একটি সৌজন্যমূলক সাক্ষাৎ এবং তার স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার প্রচেষ্টা বলেই জানা গেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন