ডিসেম্বর ১৪, ২০২৫, ১২:৫৩ পিএম
সারা দেশে মাঠপর্যায়ের আঞ্চলিক নির্বাচন অফিস, সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিস এবং উপজেলা/থানা নির্বাচন অফিসগুলোর সার্বিক নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করতে পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন পরিচালনা-দুই অধিশাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এ সংক্রান্ত চিঠিটি আইজিপিকে পাঠান।চিঠিতে উল্লেখ করা হয়েছে।
গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি জারির পরপরই দুর্বৃত্তরা লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিস এবং পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগ করেছে।
এই প্রেক্ষাপটে ইসি সিদ্ধান্ত নিয়েছে যে সারা দেশে মাঠ পর্যায়ের নির্বাচন অফিসগুলোতে সংরক্ষিত:
নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি
নির্বাচনি মালামাল
যন্ত্রপাতি
এসবের সুরক্ষাসহ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যাবশ্যক।
চিঠিতে আইজিপিকে নির্দেশিত হয়ে অনুরোধ করা হয়:আঞ্চলিক নির্বাচন অফিস, সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিস, উপজেলা/থানা নির্বাচন অফিসসমূহের নিরাপত্তা বিধানে প্রয়োজনীয়সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।”


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন