সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ওসমান হাদি হত্যাচেষ্টার ঘটনায় গ্রেফতার আরও ২

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৪, ২০২৫, ০৫:২৮ পিএম

ওসমান হাদি হত্যাচেষ্টার ঘটনায় গ্রেফতার আরও ২

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা হলেন ফয়সাল ও আলমগীর, যারা সীমান্ত দিয়ে লোক পারাপার করার সঙ্গে জড়িত।

এ নিয়ে এই ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ৩ জনে। এর আগে, হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর প্লেটের সূত্র ধরে গতকাল রাতে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ওসমান হাদীকে গুলির সঙ্গে জড়িতরা যেন সীমান্ত পার হতে না পারে, সেজন্য অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে। তাদের পাসপোর্টও ব্লক করা হয়েছে।

গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। ঘটনার পর থেকেই হামলাকারীদের গ্রেপ্তারে রাজধানীজুড়ে অভিযান পরিচালনা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।বর্তমানে গুলিবিদ্ধ ওসমান হাদি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন।