সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বাংলাদেশের তলবে যা বললেন ভারতের হাইকমিশনার

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৪, ২০২৫, ০৬:২২ পিএম

বাংলাদেশের তলবে যা বললেন ভারতের হাইকমিশনার

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়া এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টার অভিযোগে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এই তলবকালে হাইকমিশনার জানান, বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হোক—এটাই ভারতের প্রত্যাশা রয়েছে।আজ রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।

ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং সেখান থেকে তিনি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য নানা উসকানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ড চালাচ্ছেন বলে অভিযোগ বাংলাদেশের।

ভারতীয় হাইকমিশনারকে তলব করে বাংলাদেশ সরকার নিম্নলিখিত বিষয়গুলোর ওপর গভীর উদ্বেগ প্রকাশ করে:নির্বাচন বানচালের চেষ্টা: পলাতক শেখ হাসিনা ভারতে বসে তার সমর্থকদের উসকানিমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে আহ্বান জানিয়ে বক্তব্য দিচ্ছেন, যা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুতর হুমকি।প্রত্যর্পণের আহ্বান: আদালতের দেওয়া দণ্ড ভোগের জন্য দ্রুততার সঙ্গে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের আহ্বান পুনর্ব্যক্ত করা হয়।

হাদি হামলা: রাজনৈতিক নেতা শরিফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার সঙ্গে জড়িত সন্দেহভাজনরা যেন ভারতে পালিয়ে যেতে না পারে, সে জন্য ভারতের সহযোগিতা কামনা করা হয়। কেউ ভারতে প্রবেশ করলে তাৎক্ষণিক গ্রেপ্তার ও বাংলাদেশের কাছে প্রত্যর্পণ নিশ্চিত করার অনুরোধ জানানো হয়।পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে উল্লেখ করে যে, প্রতিবেশী দেশ হিসেবে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষায় বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানো ভারতের কাছ থেকে প্রত্যাশিত।

বাংলাদেশের তলবের জবাবে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা জানান:বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে—এমন প্রত্যাশা ভারতের রয়েছে এবং এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা প্রদানে তার দেশ প্রস্তুত।”