ডিসেম্বর ১৪, ২০২৫, ০৬:২৭ পিএম
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে চিহ্নিত করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এই দুজন হলেন—ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর শেখ।
আজ রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম বলেন।
চিহ্নিত দুইজনের মধ্যে ফয়সাল করিম মাসুদ গুলি করেছে এবং আলমগীর শেখ মোটরসাইকেলের চালকের আসনে ছিলেন।চিহ্নিত দুজনকে গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চালানোর কথা তুলে ধরে নজরুল ইসলাম বলেন।
তাদের দেশের বাইরে পালিয়ে যাওয়ার কোনো তথ্য নেই। তবে তারা যেন পালিয়ে যেতে না পারে, সেজন্য বিজিবি এবং সকল বন্দরকে সতর্ক করা হয়েছে।তিনি আরও জানান, ইতোমধ্যে মাসুদের পাসপোর্ট ‘ব্লক’ করা হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত আছে।পুরস্কার ঘোষণা: হাদির আততায়ীকে ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।ব্যাংক হিসাব জব্দ: জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) জানিয়েছে, তারা ফয়সাল করিম মাসুদ ও তার তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ‘অ্যাপল সফট আইটি লিমিটেড’-এর সব ব্যাংক হিসাব জব্দ করেছে।
বিশেষ নিরাপত্তা: পুলিশের এ কর্মকর্তা জানান, সম্মুখ সারির জুলাই যোদ্ধা এবং নির্বাচনে প্রার্থী হবেন, এমন ব্যক্তিদের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে সরকার বিশেষ ব্যবস্থা নিয়েছে।গত শুক্রবার দুপুরে চলন্ত অটোরিকশায় থাকা হাদিকে চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী গুলি করেন। গুলিটি তার মাথায় লাগে। এক দফা অস্ত্রোপচারের পর তিনি বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে, হাদির অবস্থা এখনো ‘আশঙ্কাজনক’।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন