ডিসেম্বর ১৫, ২০২৫, ০৪:৪৫ পিএম
ফ্যাসিস্ট হাসিনাসহ সব খুনিদের দেশে ফিরিয়ে দেওয়া এবং ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল, মিডিয়ালীগ ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি পালন করবে জুলাই ঐক্য। এই মোর্চাটি চব্বিশের গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে গঠিত হয়েছে।
আগামী ১৭ ডিসেম্বর বুধবার দুপুর ৩টায় রামপুরা ব্রিজ থেকে এই কর্মসূচি শুরু হবে। কর্মসূচিতে অংশগ্রহণ করবেন সাবেক সেনা কর্মকর্তাদের একটি অংশ, ডাকসু, জাকসুর একাধিক নেতা, বিশ্ববিদ্যালয়, কলেজ।
মাদরাসা ও স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সর্বস্তরের মানুষ। কর্মসূচির নেতৃত্বে থাকবেন জুলাই ঐক্যের সংগঠকগণ।
জুলাই ঐক্য জানিয়েছে, চব্বিশের গণঅভ্যুত্থানের পরবর্তী সময় থেকে ভারতের প্রক্সিরা নতুন করে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত। তাদের অভিযোগ, চব্বিশের জুলাইয়ের গণঅভ্যুত্থানে বাংলাদেশে গণহত্যা চালানো সব খুনিদের আশ্রয় দিয়েছে ভারত। সর্বশেষ আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা শরিফ ওসমান হাদিকে গুলি করার পর ভারতীয়রা আনন্দ উল্লাস করেছে।জুলাই ঐক্য এই কর্মসূচি থেকে ভারত সরকার এবং অন্তর্বর্তী সরকারকেও আলটিমেটাম দেবে বলে জানিয়েছে।
দাবি: এ সময়ের মধ্যে খুনিদের ফেরত না দিলে, পরবর্তী পরিস্থিতির জন্য দিল্লি এবং এ সরকারের নির্দিষ্ট দপ্তরকে দায় দায়িত্ব নিতে হবে।আহ্বান: তারা মনে করেন, ভারত এবং তার প্রক্সিরা বাংলাদেশে গণতন্ত্র রক্ষা হোক বা নির্বাচন হোক তা চায় না। এই বিশৃঙ্খলা ঠেকাতে চব্বিশের ছাত্র জনাতাকে দেশ রক্ষার আন্দোলনে আবারও ঐক্যবদ্ধ হতে হবে। তারা দলমত নির্বিশেষে সব পেশার ছাত্রজনতাকে রাজপথে নেমে আসার আহ্বান জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন