রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

প্রত্যেক ওয়ার্ডে ‘আইনশৃঙ্খলা রক্ষার গণকমিটি’ গঠনের আহ্বান

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৫, ২০২৫, ০৭:৪৬ পিএম

প্রত্যেক ওয়ার্ডে ‘আইনশৃঙ্খলা রক্ষার গণকমিটি’ গঠনের আহ্বান

বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর ক্রমবর্ধমান হুমকি মোকাবিলা করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার এবং সর্বস্তরে জননিরাপত্তার নিজস্ব সংস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। এ লক্ষ্যে আগামীকাল থেকে দেশের সবগুলো ওয়ার্ডে ‘আইনশৃঙ্খলা রক্ষার গণকমিটি’ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

আজ সোমবার বিকেলে ইনকিলাব মঞ্চের আহ্বানে আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের ১৬ মাস পরও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। ভারতে নিরাপদ আশ্রয়ে বসে খুনি হাসিনা সন্ত্রাসী নেটওয়ার্ক গড়ে তুলে গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের টার্গেট কিলিংয়ে লিপ্ত হয়েছে।

এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার পর্যাপ্ত দক্ষতা ও তৎপরতার ঘাটতি স্পষ্ট।তিনি বলেন, এই অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতিতে শুধু সরকারি সংস্থার ওপর নির্ভর করে খুনের কার্যক্রম বন্ধ করা সম্ভব নয়। আইনশৃঙ্খলা রক্ষার গণকমিটির কাজ হবে:সন্ত্রাসী পর্যবেক্ষণ ও সোপর্দ: ফ্যাসিস্ট রাজনীতির নেতাকর্মী, সমর্থক ও অনুচরদের কার্যক্রম পর্যবেক্ষণ করা এবং ঝুঁকিপূর্ণদের ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করা (তবে আইন হাতে নেওয়া বা শারীরিক নির্যাতন থেকে বিরত থাকতে হবে)।

প্রশাসনের নজরদারি: স্থানীয় প্রশাসনের ওপর কঠোর নজরদারি বজায় রাখা, যেন তারা সন্দেহভাজন অপরাধীকে ছেড়ে দিতে না পারে।আদালতের কার্যক্রম পর্যবেক্ষণ: স্থানীয় আদালতগুলোর আইনজীবীদের প্রতি অনুরোধ জানানো, যাতে তারা অর্থের বিনিময়ে অপরাধীর জামিন বা মামলা দুর্বল করার মতো অসৎ কার্যকলাপে না জড়ান।মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হলো খুনি শেখ হাসিনাকে ভারতের আশ্রয় দেওয়া।আলটিমেটাম: তিনি ভারতীয় নরেন্দ্র মোদি সরকারকে স্পষ্ট জানিয়ে দেওয়ার আহ্বান জানান যে, আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে খুনি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে।

এই দাবিতে আজ থেকেই সারা দেশে সভা, সমাবেশ ও বিক্ষোভ মিছিল শুরু করার আহ্বান জানান তিনি।জাতিসংঘে নালিশ: তিনি বলেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছে। আন্তর্জাতিক আইন অনুসারে, কোনো দেশ সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে অন্য দেশে বিশৃঙ্খলা করলে তা যুদ্ধ ঘোষণার শামিল। তিনি সরকারের প্রতি অবিলম্বে জাতিসংঘের সাধারণ পরিষদ এবং সিকিউরিটি কাউন্সিলে ভারতের বিরুদ্ধে নালিশ উত্থাপন করার আহ্বান জানান।রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, ভারতের সাথে বন্ধুত্ব করে ক্ষমতায় টিকে থাকা সম্ভব হলে শেখ হাসিনাকে পালিয়ে ভারতে আশ্রয় নিতে হতো না।