ডিসেম্বর ১৬, ২০২৫, ১২:৫১ পিএম
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সর্বাধিক দেশের পতাকা হাতে প্যারাস্যুটিং করে বিশ্ব রেকর্ড গড়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁও।
পুরোনো বিমানবন্দর সংলগ্ন প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর উদ্যোগে এ ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়।প্যারাস্যুটিং প্রদর্শনীতে অংশ নেন ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার।
রেকর্ড: স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উদযাপন উপলক্ষে তারা ৫৪টি জাতীয় পতাকা হাতে আকাশ থেকে অবতরণ করেন।স্বীকৃতি: এটি বিশ্বের সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, যার মাধ্যমে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে বিশ্ব রেকর্ড গড়েছে।
উপস্থিতি: এই ঐতিহাসিক আয়োজন প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন