সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

শিক্ষাপ্রতিষ্ঠানকে নতুন নির্দেশনা ইসির

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৭, ২০২৫, ০৫:৫৮ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠানকে নতুন নির্দেশনা ইসির

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে বিবেচিত সব শিক্ষাপ্রতিষ্ঠানকে তাদের বিদ্যমান সিসি ক্যামেরা (CCTV) সচল রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জানানো হয়েছে। সুষ্ঠু ও স্বচ্ছ ভোট নিশ্চিত করতে কমিশন এই পদক্ষেপ নিয়েছে।বিজ্ঞপ্তিতে ভোটকেন্দ্রের প্রস্তুতি ও সুরক্ষা নিশ্চিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করা হয়েছে:

সিসিটিভি সচল রাখা: যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে আগে থেকেই সিসিটিভি ক্যামেরা আছে, সেগুলো অবশ্যই সচল রাখতে হবে।

যেসব কেন্দ্রে ক্যামেরা নেই, সেগুলোতে অন্তত ভোটের দিনের জন্য সিসিটিভি সংযোগের ব্যবস্থা করার অনুরোধ করা হয়েছে।অবকাঠামো সংস্কার: ভোটগ্রহণের আগেই কেন্দ্রগুলো ভোটারদের চলাচলের উপযোগী করতে হবে এবং প্রয়োজনীয় অবকাঠামো সংস্কার করতে হবে।বিদ্যুৎ সংযোগ: যেসব ভোটকেন্দ্রে বর্তমানে বিদ্যুৎ নেই, সেখানে দ্রুত বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে বলা হয়েছে।

বিশেষ ব্যবস্থা: প্রতিবন্ধী, বয়স্ক এবং গর্ভবতী নারীদের সহজে ভোট দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে, বিশেষ করে সাইক্লোন সেন্টারগুলোতে।নির্বাচন কমিশন জানিয়েছে, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) ব্যক্তিগতভাবে প্রতিটি ভোটকেন্দ্র পরিদর্শন করে এসব নির্দেশনার বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। ভোটকেন্দ্রের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।