ডিসেম্বর ১৭, ২০২৫, ০৬:৪৩ পিএম
ভারতের সঙ্গে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সম্পর্কে টানাপোড়েন চলছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
সম্প্রতি দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ডেকে পাঠানো (তলব) প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এটি খুব একটা অপ্রত্যাশিত কিছু নয়।
সাধারণত কূটনৈতিক শিষ্টাচারে এমন ঘটনা ঘটে থাকে। তিনি বলেন, “একজনকে ডাকলে আরেকজনকে ডাকা হয়, এটা আন্তর্জাতিক সম্পর্কের একটি সাধারণ প্রক্রিয়া।
পররাষ্ট্র উপদেষ্টা অকপটে স্বীকার করেন যে, বর্তমান সরকারের শুরু থেকেই ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এক ধরণের শীতলতা বা টানাপোড়েন বিরাজমান। তাঁর মতে, “এটা বাস্তবতাকে মেনে নেওয়াই ভালো যে, আসলে এই সরকারের শুরু থেকে আজ পর্যন্ত ভারতের সাথে সম্পর্কে টানাপোড়েন তো আছেই।”সম্পর্কের এই টানাপোড়েন মেনে নিয়েই বর্তমান সরকার ভারতের সঙ্গে একটি সুন্দর ও কার্যকর সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে বলে জানান তৌহিদ হোসেন।
তবে তিনি স্পষ্ট করে দেন যে, কেবল বাংলাদেশের একক সদিচ্ছাই যথেষ্ট নয়। তিনি বলেন:আমরা চাইলেই যে সব হয়ে যাবে এমন কোনো কথা নেই। দুই পক্ষ থেকেই সম্পর্ককে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে।”বিশেষজ্ঞরা মনে করছেন, দুই দেশের মধ্যকার অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে আলোচনার মাধ্যমে এই টানাপোড়েন দূর করা সম্ভব, তবে এর জন্য দিল্লির পক্ষ থেকেও সমমানের ইতিবাচক মনোভাব প্রয়োজন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন