রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

উপদেষ্টা পরিষদের বৈঠকে গুরুত্বপূর্ণ ৩ সিদ্ধান্ত

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৮, ২০২৫, ০৬:১০ পিএম

উপদেষ্টা পরিষদের বৈঠকে গুরুত্বপূর্ণ ৩ সিদ্ধান্ত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তেজগাঁওয়ে অবস্থিত প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে গুম প্রতিরোধ, হাওর সুরক্ষা এবং কূটনৈতিক মিশন সম্প্রসারণ সংক্রান্ত তিনটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ ও প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠকে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর প্রধান দিকগুলো হলো:কোনো ব্যক্তি ৫ বছর ধরে গুম থাকলে এবং ফিরে না এলে ট্রাইব্যুনাল তাকে আনুষ্ঠানিকভাবে ‘গুম’ ঘোষণা করতে পারবে।

আইনি সহায়তা: মানবাধিকার কমিশনের সুপারিশে পাবলিক প্রসিকিউটর নিয়োগ করা হবে। ভুক্তভোগী পরিবারও নিজস্ব আইনজীবী নিয়োগ করতে পারবে।

সম্পত্তি ব্যবহার: গুম হওয়া ব্যক্তির স্ত্রী বা নির্ভরশীল সদস্য কমিশনের পূর্বানুমতি ছাড়াই তার সম্পত্তি ব্যবহার করতে পারবেন।দেশের অনন্য ইকোসিস্টেম ও জীববৈচিত্র্য রক্ষায় এই অধ্যাদেশটি অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে:হাওর ও জলাভূমি এলাকার পরিবেশ ও বাস্তুতন্ত্র সংরক্ষণে সুরক্ষা অধ্যাদেশ জারি করা হবে।হাওর এলাকায় অপরিকল্পিত বাঁধ নির্মাণ, কীটনাশকের ব্যবহার এবং পর্যটনের ক্ষতিকর প্রভাব রোধে শাস্তিমূলক দণ্ডের বিধান রাখা হয়েছে।যেকোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট অধিদপ্তরের মতামত গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।

কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে সুইজারল্যান্ডের রাজধানী বার্নে পূর্ণাঙ্গ দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বর্তমানে জেনেভাতে বাংলাদেশের পার্মানেন্ট মিশন থাকলেও বার্নে কোনো দূতাবাস ছিল না। সুইজারল্যান্ড বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে একজন রাষ্ট্রদূতসহ প্রয়োজনীয় জনবল নিয়ে এই ৮৩তম মিশনের কার্যক্রম শুরু হবে।বৈঠক শেষে তথ্য অধিদপ্তর (পিআইডি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে।