ডিসেম্বর ১৯, ২০২৫, ০৭:৩৩ পিএম
জুলাই অভ্যুত্থানের অকুতোভয় যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজার সময় পরিবর্তন করা হয়েছে। আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) পূর্বঘোষিত বেলা আড়াইটায় পরিবর্তে দুপুর ২টায় জানাজা অনুষ্ঠিত হবে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে এক জরুরি বার্তায় এই নতুন সময়সূচী নিশ্চিত করা হয়েছে।প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং সংশ্লিষ্ট দপ্তর থেকে জানানো হয়েছে: আগামীকাল শনিবার দুপুর ২টা ০০ মিনিট (বেলা দুইটা)।জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা (মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন)।
এর আগে জানাজার সময় বেলা আড়াইটায় (২টা ৩০ মিনিট) ঘোষণা করা হলেও প্রশাসনিক ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় তা আধা ঘণ্টা এগিয়ে আনা হয়েছে।
জানাজায় অংশগ্রহণকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ও কঠোর নির্দেশনা জারি করা হয়েছে: ১. ব্যাগ বহনে নিষেধাজ্ঞা: জানাজায় অংশগ্রহণ করতে ইচ্ছুক ব্যক্তিদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
নিরাপত্তার স্বার্থে নিশ্ছিদ্র তল্লাশির মাধ্যমে সবাইকে প্রবেশ করতে হবে। ২. ড্রোন ওড়ানো নিষিদ্ধ: সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে জানাজা চলাকালীন সব ধরনের ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন