সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

রাতে হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে থাকবে হাদির মরদেহ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৯, ২০২৫, ০৭:৫৯ পিএম

রাতে হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে থাকবে হাদির মরদেহ

সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছানোর পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই বিপ্লবের অকুতোভয় যোদ্ধা শরীফ ওসমান হাদির মরদেহ রাতে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিমানবন্দর থেকে একটি ফ্রিজিং ভ্যানে করে মরদেহটি হাসপাতালে নেওয়া হয়।

সন্ধ্যা ৬টার কিছুক্ষণ পর হাদির মরদেহবাহী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে মরদেহ গ্রহণ করতে উপস্থিত ছিলেন:

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ

বিমানবন্দরের সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে ফ্রিজিং ভ্যানটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে মাত্র আধা ঘণ্টার মধ্যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পৌঁছায়।মরদেহ দেশে পৌঁছানোর আগে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছিল, আজ রাতে মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হতে পারে। তবে পরে অফিশিয়াল ফেসবুক পেজে জানানো হয়, নিরাপত্তার স্বার্থে ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে আজ আর মরদেহ ঢাবিতে নেওয়া হচ্ছে না। আজ রাতটি মরদেহ হাসপাতালের হিমঘরেই থাকবে।

ইনকিলাব মঞ্চের নতুন সিদ্ধান্ত অনুযায়ী হাদির শেষ বিদায়ের সময়সূচী নিম্নরূপ:

মরদেহ সর্বসাধারণের দেখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে।শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় (মানিক মিয়া অ্যাভিনিউ) জানাজা অনুষ্ঠিত হবে।জানাজা শেষে তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে।উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়েছিলেন হাদি। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও বৃহস্পতিবার রাতে তিনি শাহাদাত বরণ করেন।