সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

সন্তানের নাম ওসমান হাদি রাখলেন ঢাবির সাবেক শিক্ষার্থী

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২০, ২০২৫, ১১:৪৪ পিএম

সন্তানের নাম ওসমান হাদি রাখলেন ঢাবির সাবেক শিক্ষার্থী

জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম অগ্রনায়ক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির প্রতি ভালোবাসা ও অসামান্য শ্রদ্ধা জানিয়ে নিজের সন্তানের নাম পরিবর্তন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ঢাবি সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক তাওসিফুল ইসলাম। তিনি তাঁর নবজাতক পুত্রের নাম রেখেছেন শহীদ হাদির নামে।

শনিবার (২০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে তাওসিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শহীদ হাদির সাথে তাঁর ব্যক্তিগত সুসম্পর্ক ছিল।

গত ৫ ডিসেম্বর নিজের সন্তানের জন্য একটি সুন্দর নাম চেয়ে হাদিকে মেসেজ করেছিলেন তাওসিফুল। কিন্তু ব্যস্ততার কারণে হাদি তখন কোনো নাম প্রস্তাব করতে পারেননি।

এর কয়েকদিন পরই হাদি ঘাতকের গুলিতে আহত হন এবং দীর্ঘ লড়াই শেষে শাহাদাতবরণ করেন। প্রিয় বড় ভাইয়ের প্রতি চিরস্থায়ী সম্মান প্রদর্শন করতে তাওসিফুল তাঁর সন্তানের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেন।তাওসিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে তাঁর সন্তানের নাম রাখা হয়েছিল ‘তাশরিফুল মাহতিন আয়ান’। কিন্তু হাদির প্রয়াণের পর সেই নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘মাহতিম ওসমান হাদি’।এই নামকরণের বিষয়ে তাওসিফুল বলেন, হাদি ভাই পরবর্তী প্রজন্মের জন্য এক অবিনাশী অনুপ্রেরণার নাম।

তিনি সব সময় দেশের জন্য, ইনসাফের জন্য শহীদ হতে চেয়েছিলেন। তাঁর সেই ত্যাগ ও আদর্শ যেন আমার সন্তানের মাঝেও প্রতিফলিত হয়, সেই কামনা থেকেই এই নামকরণ।”উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর পল্টনে দুর্বৃত্তদের গুলিতে আহত হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে মারা যান ওসমান হাদি। আজ শনিবার তাঁকে দাফন করা হয়েছে। হাদির প্রতি এমন ব্যতিক্রমী শ্রদ্ধা সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষের প্রশংসা কুড়াচ্ছে।