বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

ওসমান হাদির হত্যার নির্দেশদাতার নাম জানাল পুলিশ

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৬, ২০২৬, ০৫:০২ পিএম

ওসমান হাদির হত্যার নির্দেশদাতার নাম জানাল পুলিশ

রাজধানীর পুরানা পল্টনে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ। ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি মো. শফিকুল ইসলাম জানিয়েছেন পল্লবী থানা যুবলীগের সভাপতি ও উত্তর সিটির সাবেক কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পীর সরাসরি নির্দেশেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

মঙ্গলবার বিকেলে মিন্টো রোডের ডিবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন।

শফিকুল ইসলাম জানান আওয়ামী লীগ বিরোধী অবস্থানের কারণেই হাদিকে টার্গেট করা হয়েছিল। এই হত্যা মামলায় শুটার ফয়সাল করীম মাসুদসহ মোট ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

তবে মামলার প্রধান অভিযুক্ত বাপ্পী এবং শুটার ফয়সালসহ ৫ জন এখনো পলাতক রয়েছে। ফয়সালের ভিডিও বার্তার বিষয়ে ডিবি প্রধান বলেন ভিডিওতে সে যাই বলুক না কেন হত্যাকাণ্ডে তার জড়িত থাকার অকাট্য প্রমাণ মিলেছে। উল্লেখ্য যে গত ১২ ডিসেম্বর তফসিল ঘোষণার পরদিন পল্টনে মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়।

পরবর্তীতে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই এই হত্যাকাণ্ড নিয়ে সারাদেশে তীব্র আলোচনা শুরু হয় এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বিচারের দাবিতে রাজপথে আন্দোলন চলে। বর্তমানে গোয়েন্দা পুলিশ পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।