রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

যে কারণে হাদির ওপর চরমভাবে ক্ষুব্ধ হন হত্যাকারীরা, জানাল ডিবি

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৬, ২০২৬, ০৫:৫২ পিএম

যে কারণে হাদির ওপর চরমভাবে ক্ষুব্ধ হন হত্যাকারীরা, জানাল ডিবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা রাজনৈতিক প্রতিহিংসার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান।

যে পল্লবী থানা যুবলীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পীর সরাসরি নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটানো হয়।

ডিবির তদন্তে উঠে এসেছে যে হাদি তার বিভিন্ন সভা সমাবেশ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিগত দিনের কর্মকাণ্ড নিয়ে অত্যন্ত জোরালো ও সমালোচনামূলক বক্তব্য রাখতেন।

তার এই ভিন্নধর্মী রাজনৈতিক ধারা ও সাহসী বক্তব্যের কারণেই ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তার ওপর চরমভাবে ক্ষুব্ধ হন। ডিবির তথ্যমতে হাদিকে সরাসরি গুলি করা ফয়সাল করিম মাসুদ নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। গত ১২ ডিসেম্বর পল্টনের বক্স কালভার্ট এলাকায় রিকশায় থাকা অবস্থায় হাদিকে খুব কাছ থেকে গুলি করা হয়। পরবর্তীতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তদন্ত শেষে পুলিশ নিশ্চিত হয়েছে যে এটি কোনো সাধারণ অপরাধ নয় বরং নিছক রাজনৈতিক প্রতিহিংসা থেকেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এই মামলায় ইতিমধ্যে ফয়সাল ও বাপ্পীসহ ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি।