শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬,

ইসির আপিল শুনানিতে ৩৫ অবেদনের ২৭টি মঞ্জু

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১১, ২০২৬, ০৩:১৯ পিএম

ইসির আপিল শুনানিতে ৩৫ অবেদনের ২৭টি মঞ্জু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পাওয়ার লড়াইয়ে নির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানির দ্বিতীয় দিনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। রোবববার (১১ জানুয়ারি) শুনানির প্রথম ভাগে ৩৫টি আপিল আবেদনের মধ্যে ২৭টি মঞ্জুর করে প্রার্থীদের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে কমিশন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি অনুষ্ঠিত হয়।রোববার দুপুর পর্যন্ত অনুষ্ঠিত শুনানিতে যারা প্রার্থিতা ফিরে পেয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:

জামায়াতে ইসলামী: মোহাম্মদ আব্দুল মুবিন (চাঁদপুর-২) ও মো. মুজিবুর রহমান আজাদী (জামালপুর-৩)।

এবি পার্টি: এস এ জাহিদ (জয়পুরহাট-২) ও সুলতান মো. শামছুজ্জামান (জয়পুরহাট-১)।

খেলাফত মজলিস: খন্দকার রুহুল আমীন (গাজীপুর-২), হাসানাত আল আমীন (টাঙ্গাইল-৫), মো. শহীদুল ইসলাম (টাঙ্গাইল-৮) এবং মো. আবু তাহের (টাঙ্গাইল-৭)।

স্বতন্ত্র প্রার্থী: মো. রেজাউল করিম তালু (বগুড়া-২), পহেল চাকমা (রাঙামাটি) ও মো. শহীদুল আলম (সাতক্ষীরা-৩)।

অন্যান্য: এছাড়া গণ অধিকার পরিষদ, বাসদ, জাতীয় পার্টি এবং জনতা দলের বেশ কয়েকজন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।

শুনানির এই পর্বে ৪ জন প্রার্থীর আবেদন নামঞ্জুর করেছে কমিশন। তারা হলেন—হাবিবা বেগম (রাজশাহী-৩), মো. ইলিয়াছ উদ্দিন (শেরপুর-১), মিজ তাসলিমা বেগম (ভোলা-২) এবং মো. জয়নুল আবেদিন (রংপুর-৪)। এছাড়া কুমিল্লা-১ আসনে জাতীয় পার্টির প্রার্থীর আবেদন পেন্ডিং রাখা হয়েছে। অন্যদিকে, ভোলা-২ ও ফরিদপুর-৪ আসনের দুই স্বতন্ত্র প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

ইসি সচিবালয় জানিয়েছে, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই শুনানি চলবে। আজ ক্রমিক নম্বর ৭১ থেকে ১৪০ পর্যন্ত আপিল নিষ্পত্তির লক্ষ্যমাত্রা রয়েছে। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত এই শুনানি প্রক্রিয়া চলবে এবং ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ পাবেন প্রার্থীরা। শুনানির রায় তাৎক্ষণিকভাবে মনিটরে প্রদর্শনের পাশাপাশি ই-মেইল ও ওয়েবসাইটের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষগুলোকে জানিয়ে দেওয়া হচ্ছে।তৃণমূল পর্যায়ে প্রার্থিতা বাতিলের পর ইসির এই আপিল শুনানি অনেক প্রার্থীর জন্যই নির্বাচনে ফেরার শেষ আশা হিসেবে কাজ করছে।