মে ৬, ২০২৬, ১২:৫০ এএম
খাস জমি উদ্ধার ও ভূমি সংক্রান্ত মামলাজট নিরসনে ভূমি এবং আইন মন্ত্রণালয় একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে তিনি এ কথা জানান।
ভূমিমন্ত্রী বলেন, ভূমি অফিস থেকে দালাল উচ্ছেদ এবং ফ্যাসিস্ট আমলে দখল হওয়া খাস জমি উদ্ধারের উদ্যোগ নিয়েছে সরকার। দখলকারী যত প্রভাবশালীই হোক না কেন, তাদের হাত থেকে খাস জমি উদ্ধার করা হবে।
এ সময় ভূমি প্রতিমন্ত্রী জানান, এরই মধ্যে স্থানীয় ভূমি অফিসগুলো স্বয়ংক্রিয় করা হয়েছে। নাগরিক সেবা বাড়াতে সরকারের পক্ষ থেকে ডিজিটাল অ্যাপ, হটলাইন ও নাগরিক সেবাকেন্দ্র চালু করা হয়েছে। তবে জনগণের দোরগোড়ায় এসব সেবা পৌঁছে দিতে স্থানীয় সরকারকে আরও সচেতনতা বাড়াতে হবে বলে জোর দেন তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন