মে ১৫, ২০২৬, ০৯:০৭ পিএম
ক্লুলেস মামলা তদন্তে নারায়ণগঞ্জ জেলার পিবিআই ২০২৬ পুলিশ সপ্তাহ পদক ও সম্মাননা প্রাপ্তিতে দেশের অন্যান্য জেলা থেকে এবারে শীর্ষে রয়েছে। জানা গেছে ২০২৬ অনুষ্ঠিত পুলিশ সপ্তাহে পদক সম্মাননায় নারায়ণগঞ্জ জেলার পিবিআইর তিনজন পুলিশ কর্মকর্তাই মনোনীত হয়েছেন আইজিপি ব্যাজ (IGP`s Exemplary Good Services Badge) প্রাপ্তিতে যথাক্রমে, (১) পুলক সরকার (পিবিআই, এসআই নিরস্ত্র) (২) মো: জাহিদ হোসেন রায়হান (পিবিআই, এসআই নিরস্ত্র) (৩) সৈয়দ দেলোয়ার হোসেন (পিবিআই, এসআই নিরস্ত্র)।
পদক প্রাপ্ত তিন পুলিশ কর্মকর্তা বলেন, জেলার পিবিআই পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদ (বিপিএম) পিবিআই নারায়ণগঞ্জে যোগদানের পর তার সুযোগ্য নেতৃত্ব ও সঠিক দিক নির্দেশনায় ক্লুলেস হত্যাকাণ্ড, ডাকাতি মামলার মূল রহস্য উদ্ঘাটন, অপহরণ মামলার ভিকটিম উদ্ধারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ উন্নত হয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ০১ মার্চ ২০২৫ হতে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত পিবিআই নারায়ণগঞ্জ পুলিশের ঊর্ধ্বতন বিভাগের গোপন জরিপে আইজিপি ব্যাজ, পদক ও বিশেষ সম্মাননা দেয়া হয়।বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার থেকে এক বিশেষ নোটে জানানো হয়,
এসআই পুলক সরকার ক্লুলেস প্রতিবন্ধী সোহেল (৪১) হত্যাকাণ্ডের (সূত্র- সোনারগাঁও থানার মামলা নং-২৮, তারিখ-২০/০১/২০২৬ খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড) ঘটনার মূল রহস্য উদ্ঘাটন, হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল আসামিকে গ্রেফতার ও ছিনতাইকৃত আলামত (অটোরিকশা) উদ্ধারসহ মামলা তদন্ত, নিষ্পত্তি, ভিকটিম উদ্ধার ও অন্যান্য কর্মদক্ষতার মূল্যায়ন পূর্বক স্বীকৃতি স্বরূপ পিবিআই নারায়ণগঞ্জ জেলা হতে ২০২৬ সালে অনুষ্ঠিত পুলিশ সপ্তাহে আইজিপি ব্যাজ (IGP`s Exemplary Good Services Badge) মনোনীত করা হয়।
এসআই (নিঃ) মোঃ জাহিদ হোসেন রায়হান দুইটি মস্তকবিহীন অজ্ঞাতনামা মৃত দেহের পরিচয় শনাক্ত এবং ক্লু-লেস মামলার মূল রহস্য উদ্ঘাটন ও মূল আসামি গ্রেফতার (সূত্র যথাক্রমে আড়াইহাজার থানায় মামলা নং-১৪, তাং-১৮/১২/২৫ খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড ও বন্দর থানার মামলা নং-৪৭, তাং ২৯/০৮/২০২৫ ইং, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড), বিচার সালিশ বৈঠকে হাতুড়ি পেটায় হোসিয়ারি শ্রমিকের মৃত্যুর চাঞ্চল্যকর ঘটনার মূল রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেফতার (সূত্র- বন্দর থানার মামলা নং-০৭, তারিখ-০৫/১০/২০২৫খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড) এবং ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার মূল রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেফতার (সূত্র- ফতুল্লা থানার মামলা নং ৫১, তাং ২৪/০৫/২০২৫ ইং, ধারা-৩০২ পেনাল কোড) মামলাসমূহের তদন্ত, নিষ্পত্তি, ভিকটিম উদ্ধার ও অন্যান্য কর্মদক্ষতার মূল্যায়ন পূর্বক স্বীকৃতি স্বরূপ আইজিপি ব্যাজ (IGP`s Exemplary Good Services Badge) মনোনীত হন।
এছাড়াও এসআই (নিঃ) সৈয়দ দেলোয়ার হোসেন ক্লু-লেস হত্যা মামলার আসামি গ্রেফতার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার (সূত্র- রূপগঞ্জ থানার মামলা নং-৩২, তারিখ- ১৩/০১/২০২৬ খ্রিঃ, ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড) ও ক্লু-লেস যুবক হত্যা মামলার আসামি গ্রেফতার ও মূল রহস্য উদ্ঘাটন (যাহার সূত্র- রূপগঞ্জ থানার মামলা নং-০১, তারিখ-০১/০৮/২০২২খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড) এর মামলাসমূহের তদন্ত, নিষ্পত্তি, ভিকটিম উদ্ধার ও অন্যান্য কর্মদক্ষতার মূল্যায়ন পূর্বক স্বীকৃতি স্বরূপ আইজিপি ব্যাজ (IGP`s Exemplary Good Services Badge) মনোনীত হন।
সূত্রে প্রকাশ আইজিপি ব্যাজ (IGP`s Exemplary Good Services Badge) পুরস্কারটি বাংলাদেশ পুলিশের একটি মর্যাদাপূর্ণ পুরস্কার, যা পুলিশ সদস্যদের অসামান্য অবদান, প্রশংসনীয় কাজ, সাহসিকতা এবং ভালো কাজের স্বীকৃতি স্বরূপ প্রতি বছর পুলিশ সপ্তাহে পুলিশ বাহিনীর সদস্যদেরকে প্রদান করা হয়। উল্লেখ্য, এই বছরই প্রথম পিবিআই নারায়ণগঞ্জ জেলা হতে সর্বাধিক সংখ্যক তিনজন তদন্তকারী কর্মকর্তা আইজিপি ব্যাজ (IGP`s Exemplary Good Services Badge) পুরস্কারে ভূষিত হলেন।
আইজিপি জনাব মোঃ আলী হোসেন ফকির উল্লিখিত তিনজন এসআই(নিঃ) গণকে ২০২৬ সালের পুলিশ সপ্তাহে রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে উক্ত সম্মানজনক পুরস্কার আইজিপি ব্যাজ (এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ) পরিয়ে দেন।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন