রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

যে কারণে শনিবার অফিস করতে হবে সরকারি চাকুরেদের

জাতীয় ডেস্ক

মে ১৭, ২০২৬, ০৭:৩৯ পিএম

যে কারণে শনিবার অফিস করতে হবে সরকারি চাকুরেদের

সরকারি দপ্তরে কর্মব্যস্ততা

ঈদুল আজহার ছুটি সমন্বয়ের অংশ হিসেবে আগামী ২৩ মে (শনিবার) দেশের সব সরকারি ও বেসরকারি অফিস খোলা থাকবে। গত ১৪ মে (বৃহস্পতিবার) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত বিষয়ে জারি করা এক বিশেষ প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। একই কারণে পরদিন ২৪ মে (রোববার) দেশের সব সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের যথারীতি কর্মস্থলে উপস্থিত থেকে অফিস করতে হবে।

টানা দুই দশকেরও বেশি সময় ধরে সপ্তাহে দুই দিন ছুটি ভোগ করার পর এই ব্যতিক্রমী সিদ্ধান্ত এলো।জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আগামী ২৫ মে সরকারের নির্বাহী আদেশে দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। 

এর ফলে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস সম্পূর্ণ বন্ধ থাকবে। মূলত এই লম্বা ছুটির দিনগুলো পূর্ববর্তী কর্মদিবসের সাথে সমন্বয় করতেই ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

এর ফলে সরকারি চাকরিজীবীরা ঈদুল আজহার ছুটি একটানা মোট সাত দিন উপভোগ করতে পারবেন।তবে জনজীবনের জন্য অত্যন্ত জরুরি সেবাগুলো এই দীর্ঘ ছুটির আওতার সম্পূর্ণ বাইরে থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, হাসপাতাল, ডাক, টেলিফোন এবং ইন্টারনেট সেবাসহ জনগুরুত্বপূর্ণ খাতগুলো যথারীতি চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

এর আগে গত ৭ মে রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ঈদুল আজহায় সাত দিন ছুটির এই সিদ্ধান্ত অনুমোদিত হয়। ব্যাংকিং ও আদালতের কার্যক্রম সচল রাখতে যথাক্রমে বাংলাদেশ ব্যাংক ও সুপ্রিম কোড থেকে আলাদা নির্দেশনা জারি করা হবে।