রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,

শহীদ মিনারে জুলাইযোদ্ধা কারিনার জানাজা অনুষ্ঠিত

জাতীয় ডেস্ক

মে ১৭, ২০২৬, ১১:১০ পিএম

শহীদ মিনারে জুলাইযোদ্ধা কারিনার জানাজা অনুষ্ঠিত

শহীদ মিনারে জানাজা

দেশের প্রখ্যাত ফুটবলার কায়সার হামিদের মেয়ে, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও জুলাইযোদ্ধা কারিনা কায়সারের দ্বিতীয় জানাজা কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়েছে। রোববার রাত ১০টার পর এই জানাজা সম্পন্ন হয়।এর আগে একই দিন সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানীর বনানী ডিওএইচএস মাঠে তাঁর প্রথম জানাজা সম্পন্ন হয় বলে জানা গেছে।

পারিবারিক সূত্র জানায়, রোববার বিকেল ৫টায় ভারত থেকে একটি ফ্লাইটে কারিনা কায়সারের মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দর থেকে প্রথমে তাঁর মরদেহ বনানী ডিওএইচএসের বাসায় নেওয়া হয়। সেখানে প্রথম জানাজা শেষে কফিন কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়। রাত ১০টার পর শহীদ মিনারে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, লিভারের জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন কারিনা কায়সার। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছিল। গত শুক্রবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।