রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

বিএনপির সংরক্ষিত আসনের নারী এমপিদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক

জাতীয় ডেস্ক

মে ১৮, ২০২৬, ০৬:৪১ পিএম

বিএনপির সংরক্ষিত আসনের নারী এমপিদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রীর বৈঠক।

বিএনপির সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনাটি অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেন সরকার প্রধান।

দেশের সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে নারী জনপ্রতিনিধিদের ভূমিকা আরও জোরালো করার আহ্বান জানান তিনি।সরকারের নির্বাচনী ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনাগুলো সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর বিশেষ তাগিদ দেওয়া হয়েছে। 

এই লক্ষ্য বাস্তবায়নে দলীয় সংসদ সদস্যদের একযোগে কাজ করার স্পষ্ট নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের নারী শক্তিকে কাজে লাগিয়ে সার্বিক অগ্রযাত্রাকে তরান্বিত করার বার্তা এই সভা থেকে উঠে এসেছে। 

দলীয় ইশতেহারের মূল প্রতিপাদ্যগুলো সফলভাবে জনগণের সামনে তুলে ধরতে জোরালো তাগিদ দেওয়া হয়।মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে সংরক্ষিত আসনের প্রায় সব নারী সংসদ সদস্য উপস্থিত ছিলেন। 

প্রধানমন্ত্রীর দেওয়া সুনির্দিষ্ট নির্দেশনাসমূহ বাস্তবায়নে একযোগে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের উন্নয়ন পরিকল্পনা সফল করতে নারী প্রতিনিধিদের ভূমিকা যে অত্যন্ত প্রয়োজনীয় সেই বিষয়টি আলোচনায় ফুটে উঠেছে। সবশেষে জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়ে দীর্ঘ এই বৈঠকটি শেষ করা হয়।