বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

গ্রাহকপর্যায়ে বিদ্যুতের দাম বাড়াতে গণশুনানি শুরু

জাতীয় ডেস্ক

মে ২১, ২০২৬, ১১:৩৫ এএম

গ্রাহকপর্যায়ে বিদ্যুতের দাম বাড়াতে গণশুনানি শুরু

বিদ্যুতের গণশুনানি

গ্রাহকপর্যায়ে বিদ্যুতের দাম বাড়াতে দেশের ছয়টি বিতরণ সংস্থার আবেদনের ওপর গণশুনানি শুরু হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দুই দিনব্যাপী এই শুনানির আয়োজন করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। শুনানিতে সংস্থার প্রতিনিধি, বিইআরসির চেয়ারম্যান ও সদস্যরা এবং বিভিন্ন ভোক্তা অধিকার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।

বিতরণ সংস্থাগুলো খুচরা পর্যায়ে বিভিন্ন হারে দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে।ডিপিডিসি ৬ দশমিক ৯৬ শতাংশ, ডেসকো ৯ দশমিক ৬৭ শতাংশ, পল্লী বিদ্যুতায়ন বোর্ড ৫ দশমিক ৯৩ শতাংশ, নেসকো ৪ দশমিক ১২ শতাংশ এবং ওজোপাডিকো ১০ দশমিক ১২ শতাংশ দাম বৃদ্ধির প্রস্তাব পেশ করেছে। 

পাইকারি পর্যায়ে দাম বৃদ্ধির ফলে খুচরা পর্যায়ে এই সমন্বয় প্রয়োজন বলে দাবি করেছে সংস্থাগুলো। শুনানিতে অংশ নিয়ে ভোক্তা প্রতিনিধিরা এই প্রস্তাবের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ায় পরিচালন ব্যয় রেকর্ড পরিমাণ বেড়েছে বলে জানায় সংস্থাগুলো।

বিতরণ কোম্পানিগুলোর ভাষ্যমতে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও পাইকারি পর্যায়ে দাম বাড়ায় ঘাটতি তৈরি হয়েছে। এই ঘাটতি পূরণ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে খুচরা পর্যায়ে দাম বাড়ানো ছাড়া বিকল্প কোনো উপায় নেই বলে তারা দাবি করছে। বিইআরসি এখন প্রতিটি কোম্পানির আলাদা প্রস্তাব বিশ্লেষণ করছে। দুই দিনের এই শুনানি শেষে কমিশন পরবর্তী সিদ্ধান্ত জানাবে।