রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

হজ পালনে সৌদি পৌঁছেছেন ৭৩১৮২ জন

জাতীয় ডেস্ক

মে ২১, ২০২৬, ১২:৩৬ পিএম

হজ পালনে সৌদি পৌঁছেছেন ৭৩১৮২ জন

সৌদি পৌঁছেছেন ৭৩ হাজার ১৮২ জন বাংলাদেশি

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে চলতি বছর এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৭৩ হাজার ১৮২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিন অনুযায়ী, ১৮৯টি হজ ফ্লাইটের মাধ্যমে তারা দেশত্যাগ করেছেন। এই ফ্লাইটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদি এয়ারলাইনস ও ফ্লাইনাস এয়ারলাইনস যাত্রী পরিবহন করেছে।

সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে ১৮ জন মারা গেছেন।মন্ত্রণালয়ের তথ্যমতে, মৃত্যুবরণকারীদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৫ জন নারী। এর মধ্যে ১৩ জন মক্কায় এবং ৫ জন মদিনায় মৃত্যুবরণ করেছেন। এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনের হজ পালনের কথা রয়েছে, যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন যাত্রী রয়েছেন।

হজ ফ্লাইট পরিচালনার মাধ্যমে কার্যক্রম স্বাভাবিক রয়েছে।গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইট কার্যক্রম উদ্বোধন করা হয়। হজ শেষে ফিরতি ফ্লাইট ৩০ মে থেকে শুরু হয়ে চলবে ৩০ জুন পর্যন্ত। ধর্ম মন্ত্রণালয় হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরবচ্ছিন্ন সমন্বয় কার্যক্রম পরিচালনা করছে। হজযাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাই এখন মন্ত্রণালয়ের মূল অগ্রাধিকার।সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হজযাত্রীদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।