মে ২৩, ২০২৬, ০৭:২১ পিএম
রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী রামিসা হত্যার ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে সিআইডি। শনিবার বিকেলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ফরেনসিক ল্যাবের রাসায়নিক পরীক্ষা-নিরীক্ষা শেষে এই চূড়ান্ত প্রতিবেদনটি জমা দেয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান জানিয়েছেন যে এই বৈজ্ঞানিক প্রমাণ হাতে পাওয়ায় আগামীকাল রোববারই আদালতে মামলার আনুষ্ঠানিক চার্জশিট জমা দেওয়া সম্ভব হবে রামিসা ধর্ষণ ও হত্যা মামলা ডিএনএ রিপোর্ট হবে আজ, রোববারের মধ্যেই চার্জশিট: তদন্ত কর্মকর্তা, শিশুরামিসার ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর সিআইডির।
তদন্তকারী দল বৈজ্ঞানিক ও পারিপার্শ্বিক সব তথ্যপ্রমাণ যাচাই করে দ্রুততম সময়ে এই ব্যবস্থা নিচ্ছে।এর আগে গত ১৯শে মে পল্লবী থানার মিল্লাত ক্যাম্পসংলগ্ন একটি বাসায় পপুলার মডেল হাইস্কুলের শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়।
পরদিন শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার পরপরই প্রযুক্তির সহায়তায় ফতুল্লা এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছিল। গত বুধবার আদালতে হাজির করা হলে প্রধান আসামি সোহেল রানা ঘটনার আগে ইয়াবা সেবনের কথা স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নিজের অপরাধ মেনে জবানবন্দি দেয়।ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ আসামির এই জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠান।
নৃশংস এই হত্যাকাণ্ডের পর থেকে পুরো এলাকায় ব্যাপক ক্ষোভ ও সাধারণ মানুষের মাঝে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ দুপুরে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আগামী এক মাসের মধ্যে অপরাধীর সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। দ্রুত তদন্ত শেষ করে দোষীদের বিচারের মুখোমুখি করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এই মামলার কার্যক্রম সার্বক্ষণিকভাবে তদারকি করছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন