মে ২৪, ২০২৬, ০৪:১৮ পিএম
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নির্দেশনা অনুযায়ী, আগামী ২৫ থেকে ২৭ মে এবং ২৯ থেকে ৩১ মে, মোট ছয় দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে।
মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, পশুবাহী যানবাহন, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, পচনশীল দ্রব্য, ওষুধ ও জ্বালানি বহনকারী গাড়ি নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
এছাড়া রুট পারমিটবিহীন কোনো বাস মহাসড়কে চলতে পারবে না। আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে যাত্রী নিয়ে সরাসরি গন্তব্যে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।সড়কে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা সম্পূর্ণ নিষিদ্ধ।
ঈদযাত্রার চাপ সামাল দিতে ২৫-২৭ মে আব্দুল্লাহপুর থেকে কামারপড়া হয়ে ধউর ব্রিজ পর্যন্ত সড়ক একমুখী করা হবে। পশুর হাটের নির্ধারিত সীমানার বাইরে সড়ক দখল করে কেনাবেচা করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। যানজট নিরসনে জরুরি প্রয়োজন ছাড়া গুরুত্বপূর্ণ পাঁচটি মহাসড়ক এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে ডিএমপি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন