রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

রামিসা হত্যা মামলার চার্জশিট নিয়ে যা জানা গেল

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৪, ২০২৬, ০৬:১০ পিএম

রামিসা হত্যা মামলার চার্জশিট নিয়ে যা জানা গেল

শিশু হত্যা ও দ্রুত বিচার

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যা মামলায় ৪৭ পৃষ্ঠার চার্জশিট দাখিল করেছে পুলিশ। আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান এই প্রতিবেদন জমা দেন। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, হত্যাকাণ্ডটি ছিল পরিকল্পিত এবং আলামত নষ্টের চেষ্টা করা হয়েছিল।

মামলাটি এখন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।চার্জশিটে ঘটনার পূর্বাপর অবস্থা, অভিযুক্তদের সম্পৃক্ততা ও প্রযুক্তিগত তথ্যের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে। 

ঘটনার পর সোহেল রানা কক্ষের গ্রিল কেটে পালিয়ে গেলেও পরবর্তীতে সিআইডি ও পুলিশের অভিযানে ধরা পড়েন। এর আগে মূল অভিযুক্ত সোহেল রানা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।আলামত হিসেবে উদ্ধার হওয়া অস্ত্র ও ফরেনসিক রিপোর্ট চার্জশিটে গুরুত্ব পেয়েছে।

পুলিশের তদন্তে জানা গেছে, শিশুটিকে কৌশলে ফ্ল্যাটে নিয়ে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। মরদেহ গুম করতে শরীর থেকে মাথা ও হাত বিচ্ছিন্ন করে ফেলে ঘাতকরা। ঘটনার সাথে জড়িত সোহেল ও তার স্ত্রী স্বপ্না আক্তার বর্তমানে কারাগারে রয়েছেন।