রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা

জাতীয় ডেস্ক

জুন ৪, ২০২৬, ০৩:১৯ পিএম

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন দেশের বিভিন্ন বন্ধ কলকারখানা চালু ও সেগুলোর ব্যবস্থাপনা নিয়ে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর তারেক রহমানের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই সভাটি সম্পন্ন হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন।সভায় দেশের শিল্প খাতের বর্তমান পরিস্থিতির ওপর ভিত্তি করে বন্ধ থাকা কারখানাগুলোর অবস্থা পর্যালোচনা করা হয়েছে। 

কারখানাগুলো পুনরায় চালুর ক্ষেত্রে কী ধরনের অর্থনৈতিক ও কারিগরি চ্যালেঞ্জ রয়েছে এবং তা কীভাবে সমাধান করা সম্ভব, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে কারখানাগুলোর সুষ্ঠু ও দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

শিল্পায়নের প্রসারে সরকার এখন অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে।সভায় শিল্প মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কলকারখানাগুলো চালু হলে দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।