জুন ৪, ২০২৬, ০৫:০০ পিএম
প্রধানমন্ত্রীর দপ্তরের লাল টেলিফোন সংযোগের তামার তার চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট গতকাল অভিযান চালিয়ে তাদের আটক করে।
আজ বৃহস্পতিবার বিকেলে পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।গ্রেপ্তারকৃতরা হলেন চঞ্জন চন্দ্র ও রেজাকুল ইসলাম। পুলিশ জানায়, গত ২২ মে সচিবালয়ের ৩ নম্বর ভবন থেকে রঞ্জন চন্দ্র কৌশলে তার চুরি করেন।
এরপর ১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হলের সামনে একটি ভাঙারি দোকানে প্রতি কেজি ৬০০ টাকা দরে মোট ৮ কেজি ২০০ গ্রাম তামার তার বিক্রি করা হয়।ব্যবসায়ীর তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গুদাম থেকে তার উদ্ধার করা হয়েছে।
চঞ্জন চন্দ্রের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ভাঙারি ব্যবসায়ী রেজাকুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া সূত্র ধরেই চকবাজার থানার হোসেনী দালান রোডের একটি গুদাম থেকে চুরি হওয়া তারগুলো উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির দায় স্বীকার করেছেন তারা।ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন