জুলাই ৫, ২০২৬, ০৭:০২ পিএম
বাংলাদেশ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদলের তথ্য জানানো হয়েছে। প্রশাসনিক কাজের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।রদবদল কার্যকর।
প্রজ্ঞাপন অনুযায়ী, এসবির ডিআইজি মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের ডিআইজি এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া পুলিশ অধিদপ্তরের ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে।
বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জের ডিআইজি, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হককে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে এপিবিএনের ডিআইজি পদে বদলি করা হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রশাসনিক প্রয়োজনে এ বদলি আদেশ জারি করা হয়েছে এবং অবিলম্বে এটি কার্যকর হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন