জুলাই ৮, ২০২৬, ০৮:৫৪ পিএম
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রদান করেছে সরকার। বুধবার (৮ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় এবং তা বাংলাদেশ গেজেটে প্রকাশ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আইরিন খান এই পদে অধিষ্ঠিত থাকাকালে প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। সরকার এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছে।
আইরিন খান আন্তর্জাতিক পরিমণ্ডলে মানবাধিকার, সুশাসন ও আন্তর্জাতিক আইনের বিশেষজ্ঞ হিসেবে সুপরিচিত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, তার দীর্ঘ আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং আইন ও মানবাধিকার বিষয়ক দক্ষতা বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে। দায়িত্বপ্রাপ্তির পর থেকে তিনি জাতিসংঘে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আসছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন