জুলাই ২০, ২০২৬, ১১:২৫ পিএম
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানের জন্য নির্ধারিত স্থানে উপস্থিত হয়ে তিনি প্রতিটি টেবিল ঘুরে ঘুরে শরিক নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ৪১টি দলের নেতাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এবং আন্দোলনের সময়ে গঠিত লিয়াজোঁ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের অংশগ্রহণে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্ত ছিল।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় বিভিন্ন ইস্যুতে শরিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই কুশল বিনিময় গুরুত্ব বহন করে। আন্দোলনের শরিক দলগুলোর নেতারাও প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপচারিতা করেন। দীর্ঘ আন্দোলনের পর নেতাদের এই মিলনমেলায় সবার মাঝেই উচ্ছ্বাস ছিল স্পষ্ট।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন