বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

প্রধানমন্ত্রীর সাথে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় ডেস্ক

জুলাই ২৫, ২০২৬, ০৬:০৯ পিএম

প্রধানমন্ত্রীর সাথে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।শনিবার এই উচ্চপর্যায়ের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে দেশের সার্বিক সামুদ্রিক নিরাপত্তা জোরদার করা, নৌবাহিনীর পেশাগত সক্ষমতা বৃদ্ধি এবং ফোর্সেস গোল টু থ্রি জিরো বা আধুনিকায়ন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। 

প্রধানমন্ত্রী দেশের জলসীমার সার্বভৌমত্ব রক্ষা ও দুর্যোগ মোকাবিলায় নৌবাহিনীর সাহসী ও দায়িত্বশীল ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একই সাথে তিনি নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস প্রদান করেন।

দায়িত্ব গ্রহণের পর সরকারের শীর্ষপর্যায়ে এই সৌজন্য সাক্ষাতের জন্য নৌবাহিনী প্রধান প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।নৌবাহিনীর আধুনিকায়ন প্রক্রিয়া অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।