জুলাই ২৬, ২০২৬, ০৩:৩৪ পিএম
পদত্যাগের দুই দিন পর রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) বেলা ২টা ২৫ মিনিটে তিনি বঙ্গভবন থেকে বের হয়ে রাজধানীর গুলশানে অবস্থিত নিজ বাসভবন `গ্রিন ভিলা`-র উদ্দেশে রওনা হন।এর আগে গত ২৪ জুলাই তিনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন।
সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য নির্বাচিত হলেও তিনি মোট তিন বছর তিন মাস দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের ২৪ এপ্রিল দায়িত্বভার গ্রহণ করার পর থেকে রাষ্ট্রপতির কার্যালয়ের দায়িত্ব ও বিভিন্ন রাষ্ট্রীয় কার্যক্রমে তিনি অংশ নেন। পদত্যাগের পর সরকারি বাসভবনে তাঁর অবস্থানও রোববারের প্রস্থান পর্বের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হলো।
সাহাবুদ্দিনের পদত্যাগের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দিয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন দায়িত্ব গ্রহণের পর তিনি রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন