বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬,

আমরা যেন জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণ করতে পারি: রাষ্ট্রপতি

জাতীয় ডেস্ক

আগস্ট ৬, ২০২৬, ১২:০৩ এএম

আমরা যেন জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণ করতে পারি: রাষ্ট্রপতি

ছবি : সংগৃহীত

জুলাইয়ের চেতনাকে হৃদয়ে ধারণ করে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর অব. হাফিজ উদ্দিন আহমদ। বুধবার জাতীয় সংসদ সচিবালয় আয়োজিত ‍‍`জুলাই গণঅভ্যুত্থান দিবস‍‍` উপলক্ষে একটি বিশেষ আলোচনা সভা ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । প্রধান অতিথির বক্তব্যে তিনি দীর্ঘ ষোল বছরের রাজনৈতিক সংগ্রাম ও আত্মত্যাগের মাধ্যমে অর্জিত এই বিজয়ের ধারাবাহিকতা রক্ষা করার ওপর বিশেষ জোর দেন।

সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি একটি হৃদয়বিদারক ঘটনার কথা উল্লেখ করেন, যেখানে আন্দোলনের সময় দৃষ্টিশক্তি হারানো এক তরুণকে তার মা মঞ্চে নিয়ে এসেছিলেন। তিনি বলেন যে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্তদের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করা বর্তমান সরকার ও জাতীয় সংসদের একটি দীর্ঘমেয়াদি জাতীয় দায়িত্ব। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ নূরুল ইসলাম এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বক্তব্য রাখেন। বক্তারা বলেন যে মনোজগতের পরিবর্তন ও সংবিধানের সংস্কারের মাধ্যমেই প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র গঠন সম্ভব।স্বাধীনতার গণতান্ত্রিক ভিত্তি সুসংহত করার নতুন অধ্যায় হিসেবে ৫ আগস্টের গুরুত্ব তুলে ধরেন তারা।অনুষ্ঠানে সংসদ সদস্য, সচিবালয়ের কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন