জুলাই ২৮, ২০২৬, ১০:৩০ এএম
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানকে সামনে রেখে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল বিশেষ বৈঠকে বসছেন। মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগ থেকে এই বৈঠকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমকে নিশ্চিত করা হয়।রাষ্ট্রপতির শূন্য পদ পূরণে সংবিধানের বিধান অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে।সম্প্রতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর দেশের সর্বোচ্চ প্রশাসনিক পদে নির্বাচন পরিচালনার বাধ্যবাধকতা তৈরি হয়।
সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী তিনি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বরাবর তাঁর পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে জমা প্রদান করেন। স্পিকারের সাথে প্রধান নির্বাচন কমিশনারের এই সাক্ষাতে নির্বাচনের তারিখ নির্ধারণ, তফসিল ঘোষণা ও আইনগত প্রক্রিয়ার সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন