আগস্ট ২০, ২০২৬, ০৭:৩৭ পিএম
দেশের নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ করবেন। বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত নির্বাচনে কর্নেল (অব.) অলি আহমদকে পরাজিত করে তিনি এই সর্বোচ্চ সাংবিধানিক পদে নির্বাচিত হন।
ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাঁকে শপথবাক্য পাঠ করাবেন।সংসদ সচিবালয়ে সরকারদলীয় সংসদ সদস্যদের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ হুইপ নূরুল ইসলাম মনি এই শপথ অনুষ্ঠানের সময়সূচি নিশ্চিত করেন।
দীর্ঘ ৩৫ বছর পর দেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। এর আগে দীর্ঘ সময় ধরে একক প্রার্থী থাকায় ভোটাভুটির প্রয়োজন হয়নি।নির্বাচনে মোট বৈধ ভোটের বড় একটি অংশ পেয়ে জয়লাভ করেন বিএনপির এই প্রার্থী। ফলাফল ঘোষণার পরই রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন