রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

জাতীয় ডেস্ক

জুলাই ২৯, ২০২৬, ০৪:৪৯ পিএম

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ছবি : সংগৃহীত

দায়িত্ব গ্রহণের প্রায় একমাস পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করে তিনি এই উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছানোর পর ভারতীয় হাইকমিশনার প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। 

এরপর তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসেন।গত এপ্রিলে ভারত সরকার তাদের ষোড়শ হাইকমিশনার হিসেবে সাবেক মন্ত্রী দীনেশ ত্রিবেদীকে ঢাকায় নিয়োগ দেয়। দুই প্রতিবেশী দেশের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে ভারত এই প্রথম কোনো প্রবীণ রাজনীতিবিদকে হাইকমিশনার হিসেবে পাঠাল।

নতুন দায়িত্ব গ্রহণ করতে গত ৫ জুন পশ্চিমবঙ্গ থেকে স্থলসীমান্ত দিয়ে বাংলাদেশে আসেন দীনেশ ত্রিবেদী। পরবর্তীতে গত ২৫ জুন তিনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রমতির কাছে নিজের পরিচয়পত্র পেশ করেন। বর্তমান এই বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।