আগস্ট ১৫, ২০২৬, ০৭:১৮ পিএম
আগামী ছয় মাসের মধ্যে গ্যাস ও বিদ্যুতের সমস্যা সমাধানের কোনো কার্যকর পরিকল্পনা থাকলে তা সরকারকে দেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর বনানীতে টিঅ্যান্ডটি কলোনি মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই চ্যালেঞ্জ ছুড়ে দেন।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার বিরাশিতম জন্মবার্ষিকী উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এই বক্তব্য দেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দলের কাছে যদি এমন কোনো পরিকল্পনা থাকে যা দিয়ে আগামী ছয় মাসের মধ্যে গ্যাস ও বিদ্যুতের সমস্যার সমাধান করা সম্ভব, তবে তা সরকারকে দিতে পারে।
পরিকল্পনা কার্যকর হলে সরকার তা অবশ্যই গ্রহণ করবে বলে তিনি উল্লেখ করেন। দেশের বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার দেশের স্বাস্থ্যব্যবস্থাকে দুর্বল করে রেখেছিল, যার কারণে সাধারণ মানুষকে চিকিৎসাসেবার জন্য বিদেশে যেতে বাধ্য হতে হতো।
আগামী ২৭ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন বসছে উল্লেখ করে তিনি বিরোধী দলকে ভালো পরিকল্পনাগুলো সংসদে উপস্থাপনের আহ্বান জানান।সংসদে উপস্থাপিত পরিকল্পনা ভালো হলে সরকার তা বাস্তবায়ন করবে বলে পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন