বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

পদত্যাগ করলেন সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মোবাশ্বের মোনেম

জাতীয় ডেস্ক

আগস্ট ১৮, ২০২৬, ০৬:৫৭ পিএম

পদত্যাগ করলেন সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মোবাশ্বের মোনেম

ছবি : সংগৃহীত

সরকারি কর্ম কমিশনের বা পিএসসির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। মঙ্গলবার বিকেলে পিএসসির একটি দায়িত্বশীল সূত্র তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে সকালে নিজের পদত্যাগের গুঞ্জনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি রহস্যজনকভাবে বলেছিলেন, হলে জানবেন।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর তৎকালীন চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ ১২ জন সদস্য পদত্যাগ করলে, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ওই বছরের অক্টোবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি বিভিন্ন প্রশাসনিক সংস্কারে কাজ করছিলেন।