শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

নবম পে স্কেলের গেজেট কবে, যা জানা গেল

জাতীয় ডেস্ক

আগস্ট ১৯, ২০২৬, ০৭:৪৭ পিএম

নবম পে স্কেলের গেজেট কবে, যা জানা গেল

ছবি : সংগৃহীত

জুলাই থেকে কার্যকর করার কথা থাকলেও মূল বেতন, ভাতা ও সরকারের আর্থিক সক্ষমতাসহ নানা জটিলতার কারণে নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত রূপরেখা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। এর ফলে চলতি আগস্ট মাসে নতুন এই পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে এক ধরণের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য গঠিত সচিব কমিটি আরও কয়েকটি বৈঠক শেষে তাদের চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দিতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।পরবর্তীতে মন্ত্রিসভার আনুষ্ঠানিক অনুমোদন পেলে নতুন পে স্কেলের গেজেট প্রকাশ করা হবে। পে স্কেল বাস্তবায়নে যাতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কোনো ধরনের বৈষম্য বা অসंतোষ তৈরি না হয়, সে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। 

অতীতের অষ্টম পে স্কেল বাস্তবায়নের অভিজ্ঞতা মাথায় রেখে কমিটি অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করছে। নতুন কাঠামো তৈরিতে দুই বা তিন ধাপে তা বাস্তবায়নের বিকল্প পরিকল্পনাও বিবেচনাধীন রয়েছে।তবে ধাপভিত্তিক এই বাস্তবায়নে প্রধান বাধা হিসেবে প্রযুক্তিগত জটিলতার কথা উঠে এসেছে।

বর্তমানে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার এবং আইবাস প্লাস প্লাস সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হয়। মূল বেতন ধাপে ধাপে বাস্তবায়ন করতে গেলে পুরো সফটওয়্যার কাঠামো পরিবর্তন করতে হবে, যা সময়সাপেক্ষ ব্যাপার। বৈঠকগুলোতে কমিশনের প্রস্তাবিত বিশটি গ্রেড বহাল রাখা নিয়েও আলোচনা হয়েছে, যেখানে সর্বনিম্ন মূল বেতন আটচল্লিশ হাজার চারশ এবং সর্বোচ্চ এক লাখ ষাট হাজার টাকা করার কথা বলা হয়েছিল।