বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস ও মাদক চোরাচালানে জড়িত: সেনাপ্রধান

জাতীয় ডেস্ক

আগস্ট ২০, ২০২৬, ০৩:৪১ পিএম

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস ও মাদক চোরাচালানে জড়িত: সেনাপ্রধান

ছবি : সংগৃহীত

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (২০ আগস্ট) মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে আয়োজিত তিন সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান। 

রোহিঙ্গাদের উপস্থিতির কারণে দেশের অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।বহুমুখী চাপের মুখে রয়েছে দেশের অর্থনীতি।সেনাপ্রধান জানান, রোহিঙ্গাদের কারণে দেশের ওপর বহুমুখী চাপ তৈরি হয়েছে। 

তারা বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে জড়িয়ে পড়ায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতিও চ্যালেঞ্জের মুখে পড়ছে। অনুষ্ঠানে তিন সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্সে অংশগ্রহণকারী ফেলোদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এবারের কোর্সে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, সিনিয়র চিকিৎসক, কূটনীতিক এবং বিভিন্ন খাতের প্রতিনিধিরা অংশ নেন।