রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

বাসসের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন কাদের গনি চৌধুরী

জাতীয় ডেস্ক

আগস্ট ২৭, ২০২৬, ০৯:২৭ পিএম

বাসসের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন কাদের গনি চৌধুরী

ছবি : সংগৃহীত

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নতুন দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ কাদের গনি চৌধুরী। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক সরকারি প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।যোগদানের তারিখ থেকে আগামী এক বছরের জন্য তাকে এই চুক্তিভিত্তিক দায়িত্ব প্রদান করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮-এর ধারা ১০(১) অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে। এই পদে দায়িত্ব পালনের পূর্বে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক আনুষ্ঠানিকভাবে ত্যাগ করতে হবে। এই নিয়োগের অন্যান্য শর্তাদি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

সাংবাদিক অঙ্গনে পরিচিত মুখ মুহাম্মদ কাদের গনি চৌধুরী বর্তমানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বা বিএফইউজের মহাসচিব এবং বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তার এই নতুন নিয়োগের ফলে রাষ্ট্রীয় বার্তা সংস্থার কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্ট মহলে আশা প্রকাশ করা হচ্ছে।