অক্টোবর ৮, ২০২৬, ০৭:৩৮ পিএম
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন। দুই দেশের মধ্যকার অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে ঢাকায় তুরস্ক দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর বিলাল বেলইউর্ট এবং কারপাওয়ারশিপ-এর একটি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলে ছিলেন জাদ এল সেবালি, মিস আসলি কিলিক এবং মিস এমা ওয়ালবার্গ।
সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিষয়ে বিস্তারিত মতবিনিময় করেন। বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়। বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন অর্থনৈতিক বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন