নভেম্বর ২৫, ২০২৬, ০৩:৩২ পিএম
বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জনে। বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এই হালনাগাদ তথ্য প্রকাশ করেন।
মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন। পাশাপাশি তৃতীয় লিঙ্গের ভোটার নিবন্ধিত হয়েছেন ১ হাজার ২৯৭ জন।
ইসি সচিব জানান, চলতি বছরের ৩১ আগস্ট ঘোষিত ভোটার সংখ্যার তুলনায় আজ ২৫ নভেম্বর পর্যন্ত দেশে নতুন ভোটার বেড়েছে ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন। হালনাগাদ করা এই ভোটার তালিকা দিয়েই আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজন করা হবে বলে নিশ্চিত করেন তিনি।
আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সূচিও তুলে ধরেন আখতার আহমেদ। তিনি জানান, আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময় অনুষ্ঠিত হবে এবং এই সংলাপে অংশ নেওয়ার জন্য ৫৫টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন