সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

জাতীয় নির্বাচনে সেনা নৌ ও বিমান বাহিনী মোতায়েন: স্বরাষ্ট্র উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১, ২০২৫, ০৪:১৯ পিএম

জাতীয় নির্বাচনে সেনা  নৌ ও বিমান বাহিনী মোতায়েন: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি - সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনা, নৌ ও বিমান বাহিনীকে কাজে লাগানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

এ সময় তিনি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনাকে 'দুর্ভাগ্যজনক' উল্লেখ করে বলেন, "তিনি জাতীয় পর্যায়ের নেতা, তার ওপর হামলার ঘটনা দুর্ভাগ্যজনক। সরকার চায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।"

এছাড়াও, সাদা পাথর লুট সংক্রান্ত দুদকের প্রতিবেদনের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, "দুদক একটি সরকারি প্রতিষ্ঠান। তাদের দেওয়া প্রতিবেদন খতিয়ে দেখা হচ্ছে। যদি সত্য প্রমাণিত হয়, তাহলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"

সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে তিনি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একটি মতবিনিময় সভায় অংশ নেন। এই সভায় সেনাবাহিনী, সিলেট বিভাগের সকল জেলা প্রশাসক ও পুলিশ সুপার, র‍্যাব, বিজিবি, আনসার, কারা অধিদফতর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সিলেট জেলার বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।