সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০২:০৯ পিএম
বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) এক বার্তায় তিনি এই অভিনন্দন জানান বলে তার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার নিশ্চিত করেছেন।
অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস নেপালের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন হিসেবে সুশীলা কার্কির দায়িত্ব গ্রহণের প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে নেপাল শান্তি, উন্নয়ন এবং স্থিতিশীলতার পথে এগিয়ে যাবে।
এছাড়াও, প্রধান উপদেষ্টা তার বার্তায় বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যমান গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় প্রাণহানির ঘটনায় নেপালের জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন